শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

চারণ আয়োজিত ১ম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর আজ ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেটের দি এইডেড হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাইনালে সিলেটের দুই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও এম সি কলেজ অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব, মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক সায়মা শ্রাবণী ও বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণেন্দ্র দাস এবং মডারেটর ছিলেন চারণ সংগঠক মাসুদ রানা।

“ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রধান লড়াই রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ” বিষয়ের উপর আজকের জমজমাট ও প্রাণবন্ত বিতর্কে বিজয়ী হয় পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় এমসি কলেজ সিলেট। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় এমসি কলেজের দলনেতা জান্নাতুল নাঈম অর্পা।

উল্লেখ্য মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চারণ সংগঠক জহরলাল সিংহ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন সাংস্কৃতিক চরম অবক্ষয়ের সময়ে এধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে যুক্তিবাদী মনন গঠনে এধরণের বিতর্ক আয়োজন আরও বেশি হওয়া উচিত। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন মলয় চক্রবর্তী, লিমা তালুকদার, সৈয়দা নাহিয়া, সুইটি রাণী চন্দ, রিদি সিনহা, তৃণা তালুকদার, অনিক আচার্য, অর্চিতা শান্তা, এন এইচ নাঈম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain