শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে-উপমহাপরিচালক জিয়াউল হাসান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে (২৭ সেপ্টেম্বর)২০২৫ তারিখে মৌলভীবাজার জেলার সদর উপজেলায় দুর্গাপূজার মোতায়েন পূর্ববর্তী ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোতায়েনকৃত সদস্যদের দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান,বিভিএমএস, পিএএমএস।
তিনি সকল সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পেশাদারিত্বর সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে সতর্ক থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে শারদীয় সুরক্ষা এপে রিপোর্ট ও ৯৯৯ নাম্বারে কল দেয়া ও সংশ্লিষ্ট ইউএভিডিওকে জানানোর নির্দেশনা প্রদান করেন।
যেকোনো অপতৎপরতা প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে যৌথভাবে প্রতিহত করার নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হলো প্রোএকটিভ ফোর্স যারা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই তা প্রতিহত করে। এবারও শারদীয় দুর্গাপূজায় যাতে দুষ্কৃতকারী অপতৎপরতা রুখে দেয়া যায় সেলক্ষ্য মৌলভীবাজার জেলার ১০০৩টি পূজা মন্ডপে ৬০৮৪ জন সদস্য মোতায়েন করা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে এবং আনন্দ আয়োজনে সিলেট বিভাগের ২৭০১টি পূজামণ্ডপে পূজা উৎসবে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বমোট ১৬৮৮৮ জন আনসার- ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

উক্ত ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন পরিচালক, সিলেট রেঞ্জ, অধিনায়ক, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন, জেলা কমান্ড্যান্ট, মৌলভীবাজার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর।

এর আগে প্রধান অতিথি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ও মৌলভীবাজারজেলার উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিভাগে সেরা প্রশিক্ষনার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain