শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

বিশ্ব পর্যটন দিবসে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে বিশ্ব পর্যটন দিবস এ উপলক্ষে সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।  আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবসে বর্ণিল আয়োজন করা হয়। সকালে সার্কিট হাউসের সামনে থেকে সাইকেল র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। র‌্যালিটি বন্দরবাজার, শিবগঞ্জ, টিলাগড় ও শাহী ঈদগাহ ঘুরে পুনরায় সার্কিট হাউস প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শতাধিক সাইকেলিস্ট অংশ নেন। প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন সিলেট জেলা প্রশাসক মো. সরওয়ার আলম।

 

 

দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি, সকাল ১১টায় সারদা হলে আলোচনা সভা, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সারদা হল প্রাঙ্গণে পর্যটন মেলা, বিকেল ৩টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিলেটকে দেশ-বিদেশের কাছে আরও আকর্ষণীয় করে তোলাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain