শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

সিলেটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন-খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর ও সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা পূজা মন্ডপ, মালনিছড়া পূজা মন্ডপ ও তেলিহাটি চা বাগান, করের পাড়া, কালী বাড়ী, ভটপাড়া, ব্রক্ষান শাসন, নতুন বাজার, ৩৭ নং ওয়ার্ড নতুন বাজর-ডলিয়া সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব শুভেচ্ছা পৌছেদেন।

এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আপনারা যাতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন সেজন্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী মণ্ডপে মণ্ডপে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সহ সভাপতি ও হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা বিএনপির সহ সাংগঠনিক অর্জুণ ঘোষ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কল্লোল জৌতি বিশ্বাস জয়, মলয় লাল ধর, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জৌতি এষ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিটন মল্লিক, আজিজ খান সজীব, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ঝলক আচার্য, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রনি পাল, মালনীছড়া চা বাগানের শঙ্কর গোয়ালা, ছাত্রদল নেতা রাহুল সেন সৌরভ, সদর উপজেলা আওতাধীন ৬ নং টুকের বাজার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড হিলুয়া ছড়া চা বাগান পূজা উদযাপন কমিটি ও পঞ্চায়েত বিন্দ পূজা কমিটির সভাপতি শ্রী দিলীপ রঞ্জন কুর্মী, পূজা কমিটি সেক্রেটারি শ্রী কাজল দেবনাথ, শ্রী বিমলঞ্জু শ্রী মিলন মুন্ডা শ্রী রঞ্জিত বাউরী শ্রী কার্তিক শুক্ল বৈদ্য স্ত্রী শিবু বাউরী শ্রী দয়াল বাউড়ি শ্রী রবি মাল বাগান সভাপতি শ্রী মদনগঞ্জ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain