শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজার হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশে আর নতুন কাউকে ফ্যাসিবাদ হতে দেয়া যাবেনা। কারণ ছাত্র-জনতা জেগে উঠেছে। কেউ ফ্যাসিবাদী হয়ে উঠার চেষ্টা করলো ছাত্র-জনতা ফের রাজপথে নেমে আসবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত কাজ করছে। জামায়াতের আহ্বানে জনতার ব্যাপক সাড়া মিলছে। মানুষ পরিবর্তন চায়, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চায়। জাতির সেই আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক হবে সিলেটবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক। নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকল স্তরের জনশক্তিকে এখন থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। ফ্যাসিবাদ রুখতে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জামায়াত ঘোষিত ৫ দফা দাবী মেনে নিতে হবে। পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারাই ফ্যাসিবাদের পুনর্বাসনের ষড়যন্ত্র করবে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, জামায়াত নেতা ইফতেখার আহমেদ, মোয়াজ্জেম হোসেন, দেওয়ান আসকীর আলী, মাজহারুল ইসলাম, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিক মিয়া, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদির, প্রবীন জামায়াত নেতা রমজান আলী মাস্টার, রফিকুল ইসলাম, হাফিজ আব্দুল আলীম ও শ্রমিক নেতা জাবেদ আহমদ প্রমূখ। সমাবেশে কোতোয়ালী পশ্চিম থানার সকল ওয়ার্ডের সেন্টারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain