শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নির্বাচন বিলম্বিত হলে আবার ফ্যাসিবাদের উৎপত্তি হবে : বদরুজ্জামান সেলিম

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে আবার ফ্যাসিবাদের উৎপত্তি হবে। নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করা, বিলম্বিত এবং বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে সন্দেহ সালাহউদ্দিন আহমদের। তিনি বলেন, বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে আবার।
তিনি শনিবার (৪ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের বিভিন্নস্থানে ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে একথাগুলো বলেন।
এসময় ৫নং আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ উল্লাহ, সাবেক সভাপতি জমির উদ্দিন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আজির উদ্দিন, অভিবক্ত আলীরগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মখলিছুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি বিলাল হোসেন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মইনুল ইসলাম, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain