শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

গোয়াইনঘাটে সীমান্তে বিজিবি অভিযানে গরু-মহিষের জব্দ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেট সীমান্তে গরু-মহিষের বিশাল চালান জব্দ করেছে বিজিবি। প্রায় ৩ কোটি টাকার মূল্যের সমপরিমাণ ২৮৯টি ভারতীয় গরু ও মহিষ আটক করা হয়েছে। বিজিবি বলছে গরু-মহিষের জব্দকৃত চালানের মধ্যে এটা যাবৎকালের সবচেয়ে বড় চালান।

 

বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ।

 

তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের অর্ন্তগত ইটাচোওকী নামক স্থানে বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে ২৩৭ টি ভারতীয় অবৈধ গরুর চালান জব্দ করে।

 

এছাড়াও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২ টি এবং অপর একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১০ টি মহিষ সহ মোট ৪২ টি ভারতীয় মহিষ আটক করে।

আটককৃত অবৈধ গরু এবং মহিষের আনুমানিক সিজার মূল্য ০৩ কোটি টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান অবৈধ গবাদি পশু জব্দ করা হয়। আটককৃত গবাদি পশুগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain