শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

জালালাবাদ ইউনিয়ন জামায়াতের মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে ( মহানগর ও সদর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেয়া হবেনা। কারণ মানুষ এখন সচেতন। ছাত্র ও যুবসমাজ রাজপথ চিনে ফিলেছে। তাদেরকে দমিয়ে রাখা যাবেনা। কেউ অধিকার হরণের চেষ্টা করলে ফের ছাত্র-জনতা রাজপথে নেমে আসবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ স্বৈরাচারী হতে পারবেনা। জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সিলেট গঠন আমার অঙ্গিকার। সিলেটের মাটি ও মানুষের উন্নয়নে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। জনগণকে সাথে নিয়েই আমরা কাংখিত উন্নয়ন নিশ্চিত করবো।

তিনি সোমবার (৬ অক্টোবর) রাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনসাধারণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও সেন্টারভিত্তিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন আমীর মাওলানা ইসকন্দর আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সদর উপজেলা জামায়াতের সেক্রেটারীঅ মাওলানা আল ইমরান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি ফয়জুল ইসলাম ও সেন্টার কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain