শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

লালাবাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার লালাবাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার লালাবাজারের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় ভোটারদের মদ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ভোটাররা জানান, সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র মতো একজন সুশিক্ষিত ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তারা আশাবাদ ব্যক্ত করেন বিএনপি আগামী নির্বাচনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে মনোনয়ন দিয়ে এই এলাকার জনগণের প্রত্যাশা পুরণ করবে।
পথসভা ও গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন, ছাত্রনেতা নাবির মোহাম্মদ নিজাম, ছাত্রনেতা জাহিদুল ইসলাম জুনান, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, শহীদ মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে ইতোমধ্যে সিলেট ৩ আসনের প্রত্যেকটি এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে। যেখানেই তারা গিয়েছেন, প্রচুর সাড়া পেয়েছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে আবারো তারা সিলেট ৩ আসনের প্রত্যেকটি এলাকার জনসাধারণের কাছে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain