শিরোনাম :
জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের জামাতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-খান জামাল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জিয়া পরিবারের পুত্রবধূ প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান এর পিতৃভূমি সিলাম ইউনিয়নের কলাবাগান ( কলারতল বাজার) ও চকবাজারে বৃহস্পতিবার, অক্টোবর ৯ ৩১ দফার লিফলেট বিতরণ, ধানের শীষের পক্ষে প্রচারণা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
পথসভায় সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির
বক্তব্যে সিলেট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের জামাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বিএনপি ও ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমান এর নেতৃত্বে শহীদ জিয়ার স্বপ্ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারা পুনরায় সচল হবে। দেশ পরিচালিত হবে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থায়। সিলেটের কৃতি কন্যা আমাদের অহংকার ডাঃ জুবাইদা রহমানের জন্মভুমি সিলেট ৩ আসন সহ সিলেটের সবকয়টি আসনে ধানের শীষকে বিজয়ী করে জিয়া পরিবারকে উপহার দেওয়ায় জন্য তিনি সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain