শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

যুক্তরাষ্ট্র মিশিগান শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিনের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সাবেক ছাত্রনেতা, যুক্তরাষ্ট্র মিশিগান শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিনকে সংবর্ধনা প্রদান করেছে বিএনপি-যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল বৃহত্তর খাসদবীর ইউনিট। গত ১০ অক্টোবর শুক্রবার রাত ৯টায় নগরীর চৌকিদেখিতে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহিদ হোসেন সাবু।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজন আহমদ সাজু”র পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ,খন্দকার মনিরুজ্জামান মনির,সিলেট মহানগর যুবদলের ১ম সহ সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান,বিমানবন্দর থানা বিএনপি নেতা সৈয়দ মিনার আলী,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোশাহিদ আলী,বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান,জুনায়েদ আহমদ চুন্নু,সোলায়মান আহমদ চমন,হেলাল আহমদ,কাওসার হোসেন,বাবুল আহমদ,রাসেল আহমদ, সেলিম আহমদ,হুমায়ুন আহমদ, মুমিন আহমদ,কাইয়ুম আহমদ প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে মঞ্জুরুল করিম তুহিন বলেন আপনাদের ভালোবাসার টানেই আমি বারবার দেশে ফিরে আসি, পতিত স্বৈরাচার সরকারের কঠিন সময়ে আপনাদের ত্যাগ তিতিক্ষা দল মুল্যায়ন করবে ইনশাআল্লাহ।
আগামীদিনে দেশনায়ক তারেক রহমানের উত্থাপিত বিএনপির ৩১দফা বাস্তবায়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।৩১ দফার লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে মানুষকে সচেতন করা প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
এই ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ন হলে আমরা একটি সুন্দর আগামী উপহার পাবো, দেশ হবে সুখি সমৃদ্ধশালী।
তিনি সকল নেতাকর্মীদের আহবান জানান দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড কিংবা দলকে বিব্রত করে এমন কাজ থেকে সকলে বিরত থাকার অঙ্গিকার করে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
দল যার হাতে ধানের শীষ তোলে দিবে আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করে বিজয় ছিনিয়ে আনবো এটাই হউক আমাদের শপথ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain