শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে দক্ষিণ সুরমার সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে “সিলেট ব্যবসায়ী ফোরাম” এর এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামীর চেম্বার হবে ব্যবসায়ীবান্ধব। বিগত দিনে যারা চেম্বারকে বিতর্কিত করেছেন এবং চেম্বারকে নিজের ব্যক্তিগত অফিস মনে করতেন। এখন সময় এসেছে ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে। এবারের চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোমের প্রার্থীরা বিজয়ী হলে ব্যবসায়ী কল্যাণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। বক্তারা আরো বলেন, চেম্বারের নির্বাচন কেবল পদ-পদবির প্রতিযোগিতা নয়, এটি ব্যবসায়ীদের অধিকার, প্রণোদনা, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক নীতিনির্ধারণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সিলেটের ব্যবসায়ীরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন, তবে চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করবেন।
রড-সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর মো. মজনু মিয়ার সভাপতিত্বে ও চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদের চৌধুরী এবং সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত এহতেশাম-এনাম-নাফিস প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক প্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, মো. মাজাহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামসুর রহমান কামাল, আবু সুফিয়ান প্রমুখ। এছাড়াও ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain