শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

সিলেটের বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্না বলেছেন, বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি আজ দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও দুঃশাসনমুক্ত রাষ্ট্র গঠনের রূপরেখা নির্ধারিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক হিসেবে একটি উৎপাদনমুখী, আত্মনির্ভরশীল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করেন। তার পথ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী জাগরণ, দারিদ্র্য বিমোচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। আজকের এই সংকটময় সময়ে আগামীর রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বই জনগণের আশার প্রতীক হয়ে উঠেছে। তিনি তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও উন্নয়নের পথে আহ্বান জানাচ্ছেন। তাই পিছিয়ে পড়া বাংলাদেশকে পুনর্গঠন করে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের বিজয় মানে জনগণের মুক্তি, উন্নয়ন ও আশার জয়।

রোববার বিকেলে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ওলসুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা বক্ত রায়না, সহ সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, জেলা মহিলা দল নেত্রী বিলকিস আক্তার, রিমা বেগম, দিবা রানী দে বাবলী, রুহেনা আক্তার বর্ষা প্রমূখ।

উল্লেখ, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে সিলেট শহর সহ প্রতিটি উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে সিলেট জেলা মহিলা দল। এসব কর্মসূচিতে মহিলা দল নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। মহিলা দলের এই কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain