শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

রিক্সা শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণের খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ স্বাধীনের ৫৫ বছর ধরে শ্রমজীবী মানুষ কতিপয় সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু যুগের পর যুগ পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। অথচ শ্রমজীবী মানুষের রক্ত ও ঘামের উপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে। তবে শ্রমিক ভাইরা এখন সচেতন। তাদেরকে আর প্রতারিত করা যাবে না। শ্রমজীবী মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠায় এবার ন্যায় ও ইনসাফের পক্ষে মূল্যবান রায় দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, সমাজের শ্রমজীবী মানুষেরা আমাদেরই স্বজন। তাদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের সামর্থবানদের এগিয়ে আসা উচিত। বর্তমানে রিক্সা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। তাদের প্রতি ভালোবাসার উপহার স্বরুপ শ্রমিক কল্যাণের খাদ্যসামগ্রী বিতরণ একটি মহৎ উদ্যোগ। এ থেকে সমাজের সামর্থবানরা অনুপ্রাণিত হবেন।

তিনি রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন শাহপরান পশ্চিম থানার উদ্যোগে রিক্সা ও ঠেলা-ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের শাহপরান থানা সভাপতি মো: আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ইদ্রিছ আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ও ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মুহিবুর রহমান শামীম প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু বলেন- শ্রমিকরা বারবার তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয়ছে। দুর্নীতিবাজ ও লুটেরা রাজনৈতিক শ্রেণী দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট, আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে। কিন্তু খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain