শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাস্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতির সংবাদ সম্মেলন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হাওরাঞ্চলের দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাস্থানে স্থাপন ও এর ন্যায্যতা নিশ্চিতের দাবি নিয়ে শান্তিগঞ্জ সমিতি, সিলেটের নেতৃবৃন্দ মঙ্গলবার (২৮ আক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শান্তিগঞ্জ সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, “২০২০ সালের ২৩ নং আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আইন অনুযায়ী এটি শান্তিগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলার সংলগ্ন দেখার হাওরপাড়ে স্থাপন করা বাধ্যতামূলক। নির্ধারিত স্থানটি উঁচু হওয়ায় মাটি ভরাট, রিটেইনিং ওয়াল, সীমানা প্রাচীর এবং এপ্রোচ রোড নির্মাণে ব্যয় কম এবং ভবিষ্যতে অন্যান্য অবকাঠামোগুলোর নির্মাণও সুবিধাজনক হবে। এছাড়াও এটি জেলার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এবং সিলেট-সুনামগঞ্জ হাইওয়ের সন্নিকটে হওয়ায় যোগাযোগ সুবিধা রয়েছে।”

কবিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যে প্রায় ৭৫ একর জমি অধিগ্রহণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ হয়েছে। সরকারি প্রতিষ্ঠান আইআইএফসি কর্তৃক পিজিবিলিটি স্টাডি, মাস্টারপ্লান এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রথম ও দ্বিতীয় ব্যাচের ক্লাস অস্থায়ী ক্যাম্পাসে চলছে। ছাত্রদের আবাসন এবং পরিবহন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কলেজ এবং মাদ্রাসার ভবন বিনামূল্যে ব্যবহৃত হচ্ছে।

সভাপতি কবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য দিয়ে ক্যাম্পাস স্থানান্তরের চেষ্টা করছে। এটি হলে বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন বিলম্বিত হবে এবং সরকারের অর্থ অপচয় হবে। বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বার্থে বিশ্ববিদ্যালয়টি পূর্বনির্ধারিত স্থানে স্থাপন জরুরি।”

সংবাদ সম্মেলনের সমাপনীতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এবং সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শান্তিগঞ্জ সমিতি শহরে নতুন কোনো প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবকেও সমর্থন জানিয়েছে, তবে যেকোনো অনৈতিক হস্তক্ষেপ বা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের প্রচেষ্টা এড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি মশিউর রহমান জায়গীরদার, সুয়েব আহমদ, রেজওয়ানুল হক, তালেব হোসেন, বাবলুল হক, যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, কোষাধ্যক্ষ মো. সাইরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন, সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান নূর, নির্বাহী সদস্য সোহাগ মিয়া, ফিরোজ আহমদ ফিরোজ ও ইমামুল তালুকদার তপন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain