শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট চেম্বার নির্বাচনের দাবিতে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ী ফোরামের স্মারকলিপি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পূব ঘোষিত ১লা নভেম্বর তারিখেই অনুষ্ঠিত হওয়ার দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর কাছে স্বারকলিপি প্রদান করেছেন সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরামের সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী। এসময় ফোরামের নেতৃবৃন্দ পূর্ব ঘোষিত ১লা নভেম্বর ২০২৫ শনিবার তারিখেই সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী ফোরামের নাফিস জুবায়ের চৌধুরী, খন্দকার সিপার আহমদ, মো. রেহান উদ্দিন, মোতাহার হোসেন, মো. নাহিদুর রহমান, মো. মাজাহারুল হক, কামরুল ইসলাম, মো. সফিকুর রহমান, মো. তাজুল ইসলাম, খন্দকার কাওছার আহমদ, নিয়াজ মো. আজিজুল করিম, মো. দিদার হোসেন, কামরুল হামিদ, আব্দুল হাদী পাভেল, শামছুর রহমান কামাল, মো. নুরুল আলম, মো. লিমন আহমদ, মো. মনজুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain