শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

সিলেটে একমাসে ১২১ জনের ডেঙ্গু, টানা তিন মাস মশকনিধন অভিযান চালাবে সিসিক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে দ্রুত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি অক্টোবর মাসে সিলেট বিভাগে মোট ১২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ২১ জন রোগী। এ নিয়ে চলতি বছরে ৩০৪ জন আক্রান্তের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ডেঙ্গু সংক্রমণের হার ধীরে ধীরে বাড়ছে, তবে এখনো আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

ডেঙ্গু মোকাবেলায় একযোগে কাজ করছে বলে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ। নগরীর ৪২টি ওয়ার্ডে ৩ ভাগে বিভক্ত হয়ে ৩০ জন কর্মী মশক নিধন অভিযানে অংশ নিচ্ছেন। তবে জনবল সংকটের কারণে কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে বলে জানায় সিসিক কর্তৃপক্ষ।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জা. জাহিদুল ইসলাম জানান, নগরে আগামী তিন মাস ধরে একটানা মশক নিধন অভিযান চালানো হবে, যাতে নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা যায়।

তিনি বলেন, লোকবল সঙ্কটের কারণে আমাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কাজ থেমে নেই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain