শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করতে হবে। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
রবিবার (২ নভেম্বর) সকালে নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শিক্ষক ও অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। তাহলেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তথা বহুতল ভবন নির্মাণ, স্মার্টবোর্ড স্থাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান হাদী এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আল হাসান। গীতা পাঠ করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হরি প্রিয়া দেবী পূজা।
মতবিনিময় সভায় কোতোয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান খান ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain