শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত নির্বাচনের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচন দ্রুততম সময়ে অনুষ্ঠানের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের আয়োজনে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সিলেট নগরীর জেলরোড পয়েন্টে দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভবনের সামনে এই মানববন্ধর কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের কো অর্ডিনেটর এবং সিলেট চেম্বার এর সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, কো অর্ডিনেটর সাবেক পরিচালক আলীমুল এহছান চৌধুরী, নিয়াজ মোহাম্মদ, শিল্পপতি নুরুল আলম, সিলেট ব্যবসায়ী ফোরাম’র প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব এহতেশামুল হক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারী শ্রেণির পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হুসেন, আব্দুল হাদি পাবেল,আবুল কালাম,জাহিদ আহমদ, মাজাহারুল হক, ইমরান হোসেন, নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামসুর রহমান কামাল, আবু সুফিয়ানএসোসিয়েট শ্রেণির পরিচালক পদপ্রার্থী রেহান উদ্দিন রায়হান, ইব্রাহিম খলিল, আমিনুর রহমান, মোক্তাদির আহমদ তাপাদার, দিবাকর দাস ঝোটন প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, সিলেট ব্যবসায়ী ফোরাম সিলেটের ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে নিয়ে এসেছে। একটি পক্ষ নির্বাচন হউক, এটা প্রথম থেকেই চায় নি। এখন আবার একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে, নির্বাচন বন্ধের জন্য কাল্পনিক অভিযোগ দায়েরের মাধ্যমে নির্বাচন স্থগিতাদেশ করেছে। কিন্ত আমরা উভয় পক্ষ নির্বাচন চাই। তাই অনতিবিলম্বে সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain