শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

সিলেট-তামাবিল সড়কের সিএনজিকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-তামাবিল সড়কের খাদিমে সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকালে শাহপরান থানাধীন খাদিম এ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ মুন্না (২০) জৈন্তাপুরের চিকনাগুল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ১ জনকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) ও মো. হাবিবুর লস্কর (৩৫)।

সিলেট মগানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain