শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি: কমিশনার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে পুলিশ প্রশাসন। এসএমপি’র সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এসএমপি’র সম্মেলনকক্ষে সিলেট-১ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকেই মাঠে কাজ শুরু করেছি। জনগণের জানমালের নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি পালন এবং সমান সুযোগ নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।’

 

কমিশনার আরও বলেন, ‘সিলেটের প্রার্থীরা যদি আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন উপহার দিতে পারবো এটাই আমাদের প্রত্যাশা।’

 

সভায় উপস্থিত প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা যেন সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিসরে হয়—এই বিষয়ে সবাই একমত।’

 

মতবিনিময় সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আলোচনায় ভোটারদের নিরাপত্তা, প্রচার-প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা এসব বিষয় গুরুত্ব পায়।

 

সভা শেষে কমিশনার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালে কোনো প্রার্থী, দল বা ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এসএমপি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারেন এটাই আমাদের মূল লক্ষ্য।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain