শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেটে দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ। আর ফৌজদারী আদালতে নিষ্পত্তির হার ৮২ শতাংশ।গত শনিবার (৮ নভেম্বর) সিলেটে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মলনে জানানো হয়েছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিলেট জজশিপের দেওয়ানী আদালতে মোট মামলা দায়ের করা হয়েছে ৩ হাজার ৬২৩টি। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৭৭৫টি। নিষ্পত্তির হার ১০৫ শতাংশ।

 

অন্যদিকে ফৌজদারী আদালতে মোট মামলা দায়ের করা হয়েছিল ৩ হাজার ৪৭৫টি। এরমধ্যে নিষ্পত্তি হয়ে ২ হাজার ৮৩২টি। নিষ্পত্তির হার ৮২ শতাংশ।ফৌজদারী মামলায় সাজার হার ৬০ শতাংশ ও খালাস ৪০ শতাংশ।

এছাড়া জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫৪৪টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে ১১২টির সফল মিমাংসা চুক্তি সম্পাদন করা হয়েছে। মধ্যস্ততার মাধ্যমে আদায় হয়েছে ৬৭ লাখ ৯৩ হাজার ১২০টাকা।গম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, পাবলিক প্রসিকিউটর মো. আশিক উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল, জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain