শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট মহানগর জামায়াতের ১২নং ওয়ার্ড যুব বিভাগের মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপিরষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র ও যুবকরাই অগ্রণী ভুমিকা পালন করেছে। তাদের নেতৃত্বেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। জামায়াত তরুণ ও যুবকদেরকে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তুলতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে আগামী নির্বাচনে যুবকদেরকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির প্রসারের যুগে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ কঠিন হয়ে পড়েছে। ইসলামী আন্দোলনে শামিল হলে যুবকরা নৈতিকতার শক্তিতে বলীয়ান হতে পারে। তারা নতুন দিশা পেতে পারে। জামায়াত সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। যুবকদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে চায়। তাই আগামীতে ক্ষমতার পরিবর্তনে যুবকদেরকে ভেবে চিন্তে তাদের মতামত প্রদান করতে হবে। কারণ মানুষ পরিবর্তন চায়।

তিনি শুক্রবার (৭ নভেম্বর) রাতে সিলেট মহানগর জামায়াতের ১২নং ওয়ার্ড যুব বিভাগ আয়োজিত যুবকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি রায়হান আহমদের সভাপতি ও সেক্রেটারী তানভীর আহমদের পরিচালনায় শেখঘাট জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জামাত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর যুব বিভাগ সেক্রেটারি পারভেজ আহমদ, মহানগর ব্যবসায়ী ফোরাম সেক্রেটারী মোঃ নুরুল আলম ও শেখঘাট পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মু. ফখর উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ১২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ফয়েজুল ইসলাম, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, ১২নং ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি বেলাল হোসেন, শ্রমিক নেতা শামীম আহমদ, জামায়াত নেতা আব্দুল মালিক, যুব নেতা ফয়সল আহমদ রাফি, ফয়েজ আহমদ, রাসেল আহমদ পাপলু ও আরাফত রহমান মিহির প্রমূখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain