শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সিলেটের নাগরিক সমাজের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণে কাজ করবো। সিলেটের নাগরিক সমাজের প্রত্যাশা পূরণে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ সকল সমস্যা সমাধানে সবাইকে নিয়ে পরিকল্পনা করে আমরা কাজ করবো।
তিনি বলেন, আপনাদের প্রত্যাশা পূরণে বিএনপি সময়োপযোগী বাস্তবিক বলিষ্ঠ ভূমিকা রাখবে। জ্ঞানী, সৎ, দক্ষ, সৃজনশীল, আলোকিত ও দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে কর্মকৌশল প্রনয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ সিলেট গড়ে তোলা লক্ষ্যে আমরা কাজ করবো।
তিনি গতকাল সিলেট নগরীর দরগাহগেইট এলাকার একটি অভিজাত হোটেলে উন্মুক্ত নাগরিক সংলাপে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসাদ্দাক আহমেদ চৌধুরী সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ রোটারী ইন্টারন্যাশনালের প্রাক্তন ডিজি শহীদ আহমেদ চৌধুরী, জালালাবাদ গ্যাসের সাবেক জিএম মাহবুব সোবহানী চৌধুরী, শাবিপ্রবির প্রাক্তন রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী, ড. মোস্তফা শাহজাহান চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক শামা হক চৌধুরী, ইউকেবিইটি’র নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain