শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর মেন্দিবাগস্থ এম আর টাওয়ারের সমিতির বার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর। সমিতির সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সহ সম্পাদক ইসরাত জাহান নিপার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি মো. সফিকুল ইসলাম এডভোকেট, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট।
বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, সমিতির সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সমিতির সাবেক সহ সভাপতি আব্দুল আলীম পাঠান এডভোকেট, মো. আজিজুর রহমান এডভোকেট, সুব্রত কুমার রায় এডভোকেট, বাহার উদ্দিন, ইফতিয়াক হোসেন মঞ্জু, সাবানা ইসলাম এডভোকেট, নির্বাচন কমিশনার সদরুল হাসান চৌধুরী, সমিতির সদস্য কামাল আহমদ প্রমুখ।
এছাড়াও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য আ.স.ম মুবিনুল হক শাহীন এডভোকেট, গীতা পাঠ করেন বাবলু চন্দ্র ভৌমিক এডভোকেট। এর আগে বেলুন উড়িয়ে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি ব্যক্তির সার্বিক বিকাশের এক অপরিহার্য অনুষঙ্গ। নিয়মিত ক্রীড়া চর্চা মানুষের শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমানোর পাশাপাশি কর্মক্ষমতা বৃদ্ধি করে।
বক্তারা বলেন, কর আইনজীবীরা দেশের অর্থনৈতিক কাঠামোকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের ওপর সবসময় দায়িত্বের চাপ, ব্যস্ততা ও নানা ধরনের মানসিক চাপ থাকে। এ অবস্থায় সময়োপযোগী এমন ক্রীড়া প্রতিযোগিতা তাঁদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, কর্মস্পৃহা বাড়াবে ও সংগঠনের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বক্তারা অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই দ্বারা অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain