শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ আর নেই। বুধবার ভোরে হার্ট এট্যাক করে চিকিৎসধীন অবস্থায় মালেশিয়াতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ২১ বছর। দ্বীপ পড়ালেখার জন্য কিছুদিন আগে মালেশিয়াতে গিয়েছিলেন।

দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দ্বীপ।

দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপদের প্রতিবেশি গোপালটিলার বাসিন্দা কবি পুলিন রায় বলেন, মৃত্যুর খবর শুনে সকালে তাদের বাসায় গিয়েছিলাম। তার বাবা-মা খুব কান্না করছেন। তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়াতে দ্বীপের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain