শিরোনাম :
আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন

মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে তাই সবাইকে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক স্লোগান পাড়া-মহল্লায় ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মহিলাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ সংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন রাসু। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন
আরও উপস্থিত ছিলেন রাজন মিয়া, মানিক মিয়া, সাবউদ্দিন মিয়া, মাইনুদ্দিন মিয়া, হারুন মিয়া, ইমরান আহমদ, শাহজাহান, সুফিয়ান, মুক্তার, সফিক, গেদাই, মকসুদ, মুহিব, নজির, রাসন, ময়না, সিরাজ প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain