শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জাফলংয়ে অনলাইন জুয়ার দায়ে চার যুবকের কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের সীমান্তবর্তী জাফলংয়ে অনলাইন জুয়া খেলার দায়ে চার যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে জাফলংয়ের মামারবাজারসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন পূর্ব জাফলংয়ের আসামপাড়া এলাকার রহিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২১), আফসের আলীর ছেলে ইমরান আহমদ (২০), হাফেজ মিয়ার ছেলে আবু হাসান (১৯) ও লাখেরপাড় এলাকার মৃত তকলিছ আলীর ছেলে মো. আলীম উদ্দিন (৩৫)।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “কোনোভাবেই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন,”পরিবারের সদস্যদের সচেতন হতে হবে—সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, মোবাইলে কী দেখছে, এসব বিষয়ে নজরদারি জরুরি। সমাজের সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিলে এমন অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain