শিরোনাম :
নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার

সিলেটে দুর্বৃত্তের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স ও বাস

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাও বাসস্ট্যান্ডের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার দিকে দিকে এসব অগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানান, রাত ৩টা ৫০ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ‘শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে; তবে চাকাগুলো বেঁচে গেছে। আর কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল।’

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain