শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

খন্দকার মুক্তাদিরকে পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় হঠাৎ খাদিমের চা বাগান গুলোতে গিয়ে উপস্থিত হন তিনি। সবার সাথে আলাপ ও কুশ-গল্পে তাদের মনের কথা শুনেন। খন্দকার মক্তাদির চা শ্রমিকদের পাশে বসে চা খেয়ে গল্পে মেতে উঠেন। কথা বলেন নানা বিষয়ে। চা শ্রমিকদের সকালের বাস্তবতার মধ্যে সবাইকে নিয়ে সেলফিতে মেতে উঠেন।
ভোরের আলো ফোটার সাথে সাথে চা শ্রমিকরা কাজে বেরিয়ে পড়েন। তারা মাইলের পর মাইল হেঁটে চা পাতা তোলার জন্য বাগানে যান। শ্রমিকরা ন্যুনতম মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা উন্নত বেতন, রেশন, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধার দাবিতে প্রতিনিয়ত আন্দোলন করতে হয় বলে জানান খন্দকার মুক্তাদিরকে। এসময় তিনি বলেন, চা -শ্রমিকদের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। শ্রমিকরা যাতে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করতে পারেন সেজন্য কাজ করবো আমরা। বেতন, রেশন বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরির নিশ্চয়তায় ও স্থায়ীভাবে জমি বরাদ্দসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি।
এসময় সাথে ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক জাহেদ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain