শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

ইমাম, মোয়াজ্জিন ও খতিবদের সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইমাম, মোয়াজ্জিন, খতিব সমাজের সম্মানিত ব্যক্তি, আল্লাহ তায়ালা তাঁদের সম্মান দিয়েছেন। আমাদের উচিত তাঁদের সম্মান করা এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকা। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, মোয়াজ্জিন ও খতিবদের কল্যাণে কাজ করবে। ইমাম-মোয়াজ্জিনগণের পাশে আমি সব সময় আছি। তাদের যেকোন সমস্যায় আমাকে পাশে পাবেন। তাদের কাছে আমি দোয়া প্রার্থী। তিনি আরও বলেন, আত্মার সংশোধন ও চারিত্রিক উন্নয়ন তথা চরিত্র গঠনের জন্য দিকনির্দেশনা দিয়ে থাকেন। কিন্তু দুঃখের বিষয়, খেয়াল করলে দেখা যায়, সম্মানিত ইমাম, মোয়াজ্জিন ও খাদিম সাহেবগণের বেতন অথবা সম্মানী প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা সকল বিষয় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) নগরীর পাঠানটুলা একটি কমিউনিটি সেন্টারে ৮ ও ৯নং ওয়ার্ডের ইমাম, খতিব ও মোয়াজ্জিন সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পাঠানটুলা স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মালিক গোলেমানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাছুমের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শাহ কুতুব জামে মসজিদ, পাঠানটুলা নবাবী মসজিদ, শাহজালাল জামেয়া মসজিদ, পরিটুলা জামে মসজিদ, নবাবী মসজিদ পাঠানটুলা, জালালিয়া জামে মসজিদ, আদম শাহ জামে মসজিদ, লতিফ মঞ্জিল বাইতুল মামুন জামে মসজিদ, মুসলিম নগর জামে মসজিদ, নতুন বাজার জামে মসজিদ, পার্ক ভিউ জামে মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনবৃন্দ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain