শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নগরীর মুসলিম সাহিত্য সংসদের হলরুমে উপস্থিত গ্যাজেটপ্রাপ্ত সকল জুলাই যোদ্ধাদের মতামতের ভিত্তিতে লিটন আহমদকে আহ্বায়ক ও নোমান আহমদকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। সভায় আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি সভায় জুলাই যোদ্ধারা দেশ পলায়নকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার ইকবাল আহমদ, সাহেল আহমদ, রুবেল আহমেদ, সিলেট সদর উপজেলার আব্দুল জলিল, জাকওয়ান আহমদ, সালমান বিন সুয়াইব, দক্ষিণ সুরমা উপজেলার আখলাকুজ্জামান, জুবায়ের আহমদ, রুম্মান আহমদ, বিশ্বনাথ উপজেলার শামীম আহমদ, লায়েক আহমদ, গোয়াইনঘাট উপজেলার এডভোকেট ফয়েজ আহমদ, আব্দুল মতিন, আব্দুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলার সেজান মাহমুদ, মাহদুদুল হাসান, জৈন্তা উপজেলা নুর উদ্দিন, মাহমুদ হোসাইন, জকিগঞ্জ উপজেলা জাফর, মালেক আহমদ, কানাইঘাট উপজেলা আব্দুল মালিক, সাফওয়ান, বিয়ানীবাজার উপজেলা আমিনুল ইসলাম, জহির আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা রাফি আহমদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain