শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা আমার অগ্রাধিকার: আব্দুল মালিক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক শুক্রবার (২১নভেম্বর) কামালবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিরগাঁও জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় মুসল্লি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সংস্কার ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজখবর নেন।

এরপর মোহাম্মদ আব্দুল মালিক গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে জুমা’র নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে দোয়া প্রার্থনা করেন।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করা আমার অগ্রাধিকার। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মসজিদ-মাদরাসাসহ সকল সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

তার এই পরিদর্শন ও উপস্থিতিতে এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।
মসজিদ পরিদর্শনে দক্ষিণ সুরমা উপজেলা ও কামাল বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain