শিরোনাম :
সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- কয়েস লোদী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী নগরীতে ট্রাফিক পুলিশদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার বাগেরহাটে বর–কনে সহ নিহত ১৩ জনের মর্মান্তিক দুর্ঘটনায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক”

সিলেট পাঠানটুলায় থেকে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরের পাঠানটুলা থেকে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত বলে পুলিশের অভিযোগ। রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বোগলা এলাকার ক্ষীতিশ দাস ও মঞ্জু রানী দাসের ছেলে বর্তমানে আখালিয়া নতুনবাজার এলাকার বাসিন্দা বিজয় দাস (৫২), এয়ারপোর্ট থানার লন্ডনী রোড অগ্রনী ১৪নং বাসার মো. আব্দুর রউফ ও শিরিনা বেগমের ছেলে মো. বাদশা মিয়া (২৫), বিশ্বনাথ থানার লামাকাজী খোজারপাড়ার বলাই মালাকার ও প্রমিলা মালাকারের ছেলে বর্তমানে জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা এলাকার অধিবাসী অজিত মালাকার ওরফে পাবেল মিয়া (৩৭), বরিশালের ঝালকাঠি থানার সরূপকাঠি এলাকার মো. আবুল কালাম ও মিলা বেগমের ছেলে বর্তমানে এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর আলীবাহার চা বাগান এলাকার বাসিন্দা কাউছার আহমদ রনি (২৪) ও পাঠানটুলা এলাকার আমবাজ আলী ও জাহানারা বেগমের ছেলে রুবেল মিয়া (৩৫)।

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের সবাইকে নগরীর পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার ফুটপাতে প্রকাশ্যে জুয়াখেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain