শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের ৮নং ওয়ার্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সিটি মডেল স্কুলের নোয়াপাড়া ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, শুভেচ্ছা ও শুভকামনার আলোকমালা।
সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জনাব রোমান আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ রুহুল আমীন, সৈয়দ মোহাম্মদ আদনান, সহকারী শিক্ষক, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সদর সিলেট এবং বিশিষ্ট ব্যবসায়ী রেন্টু কুমার দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি আদর্শ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ঝলক চন্দ্র দাস, সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক অঞ্জন রায় সঞ্জয়, লিংকন তালুকদার সহ অন্যান্য শিক্ষক শিকিক্ষাবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “শিক্ষাই পারে বদলে দিতে একটি ওয়ার্ডের ভাগ্য, একটি প্রজন্মের সকাল। এই সংবর্ধনা সেই বিশ্বাসেরই অংশ।” বক্তব্যের শেষদিকে তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “স্বপ্নকে ধরে রাখো, অধ্যবসায়কে সঙ্গী করো—তোমাদের আলোয়ই আলোকিত হবে আগামী দিনের সমাজ।”
সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য প্রান্ত দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য জিদান আহমেদ, পিংকি চন্দ, প্রিয়া দাস, অন্তরা রানী দাস, অপু আহমদ, জিহাদ আহমদ, সানি আহমদ, ঝিমি চন্দ, সুমি দাস, তামজিদ ইসলাম প্রমুখ।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা ও স্বপ্নপূরণের বার্তায় সমৃদ্ধ এ সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain