শিরোনাম :
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০ ৩২ যুগ্ম সচিব বাধ্যতামূলক অবসরে সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

কি কারণে পিছিয়ে গেল শাকসু নির্বাচন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পূর্বঘোষিত তারিখ ১৭ ডিসেম্বর বাতিল করে আগামী ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন ভবন-১ এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে শাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে প্রশাসনের এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত সকলের সর্বসম্মত মতামত ও সুপারিশের ভিত্তিতে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরেই জানিয়ে আসছিল যে ১৭ ডিসেম্বর সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ উপস্থিত থাকবে না। ভোটারবিহীন শাকসু নির্বাচন, বিশেষ করে ২৮ বছর পর এমন একটি নির্বাচন, গ্রহণযোগ্য হবে না। এই বিবেচনায় আমরা আলোচনায় বসি। সকল পক্ষের মতামতের ভিত্তিতে ২০ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain