শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ইলিয়াস আলীর পরিবার মনে করে ধানের শীষে ভোট দিন : লুনা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা যদি মনে করেন, ইলিয়াস আলীর উন্নয়নমূলক কর্মকান্ড আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল, তাহলে সেই কৃতজ্ঞতা থেকে আমাকে ‘ধানের শীষে’ ভোট দিন। আমি ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে আপনাদের সামনে এসেছি, আপনাদের সেবা করার অঙ্গীকার নিয়ে। তিনি আরও বলেন, যারা নিজেদের ইসলামিক দল বলে দাবি করছেন, তারা আসলেই কি ইসলামের আদর্শ মেনে চলছেন? সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলছেন। তারা একদিকে নিজেদের ইসলামী দলের সদস্য দাবি করেন, আবার আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছুু নয়।
লুনা আরও বলেন, ইসলাম আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায়। ইসলামে কথার সঙ্গে কাজের মিল থাকা জরুরী। ইসলাম শান্তির ধর্র্ম, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নয়। আজ যারা ইসলামের নাম করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবিচার ও দুঃশাসনের শিকার হয়েছেন। আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছি। গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, যাতে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়। বুধবার বাদ এশা আবুল হোসেন তালুকদারের বাড়িতে ৭নং দেওকলস ইউনিয়ন ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্র্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেন্টার কমিটির সভাপতি আনোয়ার আলী সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসকর আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain