শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হবে: সিলেটে সাদিক কায়েম

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, সিলেটের যে সম্ভাবনা আছে তা আগের নেতৃত্ব কাজে লাগাতে পারেনি। তাই আসন্ন নির্বাচনে সঠিক প্রার্থীদের বাছাই করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ইনসাফভিত্তিক সিলেট গড়তে হবে। সিলেটের সাদাপাথরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও যুব সমাবেশে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করতে হলে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষার অবকাঠামো ও মান উন্নয়নে জামায়াতের প্রতিনিধিরা কাজ করবেন। প্রতিটি হাসপাতালকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। দাঁড়িপাল্লার প্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবেন।

সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদি কাঠামো থাকবে না। কেউ তা কায়েম করতে চাইলে হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হবে।

জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্ম ইনসাফের পক্ষে থাকবে বলে তিনি।

ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষে প্রতিনিধিরা বিজয়ী হয়েছে৷ তাই আসন্ন নির্বাচনেও জনগণের ভূমিধস ম্যান্ডেট নিয়ে জামায়াত এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করবে।

এই স্বাধীন বাংলাদেশে দিল্লীর দাদাগুরু চলবে না, সীমান্ত হত্যাকাণ্ড চলবে না। সীমান্তে যদি আর একটা লাশ পড়লে ১৮ কোটি জনগণ একসাথে তা প্রতিহত করবে। বিগত সময়ে সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর বিচার স্বাধীন বাংলাদেশে হবে। একইসাথে লন্ডনের প্রেসক্রিপশনে কেউ বাংলাদেশকে পরিচালিত করতে চাইলে তা পারবে না।

আগামীর বাংলাদেশ হবে তিতুমীরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ- বলেন তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত সুধীজনদের নিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোআ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain