শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

বাউল আবুল সরকারের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিলেট ফাউন্ডেশনের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ তায়ালাকে নিয়ে বিদ্রুপ এবং কোরআন শরীফকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টের সামনে সিলেট ফাউন্ডেশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ মাদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা এম এ রহিম, মোঃ ফারুক আহমদ, চাশি হাফিজ হাবিবুর রহমান হাবিব, শ্রমিক নেতা সাহাব উদ্দিন সাবু, ব্যাবসায়ী আমিনুল ইসলাম, সদস্য মোঃ ময়না মিয়া, বিলাল মিয়া প্রমুখ। এছাড়াও মানববন্ধনে ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে ধর্ম অবমাননার অপরাধে কারাবন্দী বাউল আবুল সরকারের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তরা বলেন, বাউল গানের আড়ালে আবুল সরকার যে কুরুচিপূর্ণ ও ইসলাম বিদ্বেষী মন্তব্য করেছেন, তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তার মন্তব্য কেবল ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতেই আঘাত করেনি, বরং এটি সরাসরি আল্লাহ এবং কোরআনের প্রতি ধৃষ্টতা প্রদর্শন করেছে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত আবুল সরকারের কঠোর শাস্তি নিশ্চিত না করে, তবে সিলেটের তৌহিদী জনতা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বক্তারা বাউলবাদের নামে যেকোনো ধরনের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ধর্মানুভূতিতে আঘাতকারী সকল শিল্পীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। বাউল গানের নামে ধর্মের অপব্যাখ্যা ও বিকৃতি বন্ধ করা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain