শিরোনাম :
মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ অচল ২০ যানবাহন মেরামতের উদ্যোগ সিসিকের, সাশ্রয় হবে ১৪ কোটি টাকা সিলেট ৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ ও দোয়া মাহফিল

৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম বলেছেন, জ্বালানি খাত একটি দেশের কৌশলগত ভিত্তি। এখানে কর্মরত প্রতিটি কর্মকর্তা শুধু একটি অফিসের দায়িত্ব পালন করেন না, তারা দেশের উন্নয়ন, শিল্পায়ন ও জনগণের জীবনের মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখেন। তাই দায়িত্বে অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই। আপনাদের পেশাদারিত্ব, প্রযুক্তিগত দক্ষতা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি আন্তরিকতা এই প্রতিষ্ঠানের মান নির্ধারণ করবে। যারা নতুন চাকুরী জীবন শুরু করেছেন আপনারা সত্যিই ভাগ্যবান। আপনারা এমন একটি প্রতিষ্ঠানে যোগদান করেছেন, যে প্রতিষ্ঠানে কোন দূর্নীতি নেই। জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড জনগণের সেবার মাধ্যমেই সুনাম অর্জন করে যাচ্ছে।
তিনি বলেন, জ্বালানি ও জ্বালানি-সম্পদ খাতে স্বচ্ছতা, সততা ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। নতুন প্রজন্মের কর্মকর্তাদের আধুনিক জ্ঞান, নৈতিকতা ও নিষ্ঠার মাধ্যমে একটি জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) সিলেটের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে জেজিটিডিএসএল প্রশাসন ডিভিশনের আয়োজনে ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজিটিডিএসএল সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান বলেন, জেজিটিডিএসএল দেশের একটি গুরুত্বপূর্ণ গ্যাস বিতরণ প্রতিষ্ঠান। নতুন কর্মকর্তারা এই প্রতিষ্ঠানে যোগদান করে শুধু চাকরিতে প্রবেশ করেননি, তারা দেশের জ্বালানি নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাই প্রত্যেককে সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain