শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল প্রাঙ্গণের গোল চত্ত্বরে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। এছাড়াও পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী দাবী না আদায় হলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউনের ঘোষণা দেন তারা।
অবস্থান কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, এম আব্দুস সালাম, বি.এম নাসির উদ্দিন, মো. সোলায়মান খান, মো. আলমগীর আলম, মো. আল-আমিন, ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম, আঃ রশিদ, সনজিত চন্দ্র হালদার, আল-আমিন উজ্জ্বল, আব্দুর রাজ্জাক রাজ, আলমগীর হোসেন, তাহের আহমদ, ওমর ফারুক, মাহবুবুল আলম সজল, গোলাম রাব্বী, এহসান উল্লাহ, গোলাম মোস্তফা, সুমন পাল, তারেক রহমান, তাওহিদুর রহমান, রাজ আহম্মেদ, বেনু ভর্মন দাস, মাজেদুর রহমান, ফারুক হোসেন, শান্ত, ইমরান, নাজমুল হাসান নিজু প্রমুখ। এছাড়াও অবস্থান কর্মসূচি পালনকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে ভয়াবহ বৈষম্যের শিকার হয়ে মানবসেবা দিয়ে যাচ্ছেন। ডিপ্লোমাধারী অন্যান্য পেশাজীবীরা ইতোমধ্যেই ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বৈধ অধিকার আজও বাস্তবায়ন হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা ও কোয়ারীর কারণে দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে আছে।
বক্তারা আরও বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন, দাপ্তরিক চিঠি, আবেদন, সাক্ষাৎ এবং জনপ্রশাসন বিধি শাখার সব চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব স্পষ্ট। তাই আর কোনো বিলম্ব নয়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain