শিরোনাম :
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১

সিলেটে ভারতীয় কসমেটিকস জব্দ দুইজন গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ।

এরআগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিমানবন্দর থানাধীন ধোপগুল এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-২৯১৮) তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরণের ভারতীয় কসমেটিকস জব্দ করে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা।

 

গ্রেফতারকৃতরা হচ্ছে, জৈন্তাপুরের থানার ৫ নং ফতেপুর ইউনিয়নের শ্যামপুর দলইপাড়া গ্রামের কুতুব শিকদারের ছেলে মাসুম শিকদার (৩০) ও একই ইউনিয়নের ফতেপুর ইসলাম নগর গ্রামের মৃত মরম আলীর ছেলে রায়হান (২৫)।

 

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে ২৭৯ বোতল অলিভ ওয়েল, ৯০ বোতল বডি লোশন রয়েছে। এসময় একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain