শিরোনাম :
মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ অচল ২০ যানবাহন মেরামতের উদ্যোগ সিসিকের, সাশ্রয় হবে ১৪ কোটি টাকা সিলেট ৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ ও দোয়া মাহফিল

উসমান হাদীকে প্রকাশ্যে গুলির প্রতিবাদে জাগপার সিলেট মহানগরের তীব্র নিন্দা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ঢাকায় উসমান হাদীকে প্রকাশ্যে গুলি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। গত শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে জাগপা সিলেট মহানগর শাখার সভাপতি শাহজাহান আহমদ লিটন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, দিনদুপুরে রাজধানীতে এভাবে একজন মানুষকে প্রকাশ্যে গুলি করার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ভয়াবহতা তুলে ধরে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো জাতিকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।
এ ধরনের সন্ত্রাসী হামলা কোনো সভ্য সমাজে কখনোই মেনে নেওয়া যায় না। অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, উসমান হাদীর ওপর হামলাটি পরিকল্পিত এবং বর্বরোচিত। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সতর্ক ভূমিকায় থাকতে হবে।

বিবৃতিতে তারা আহত উসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain