শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

নিজ উদ্যোগে দাঁড়িপাল্লার বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ-মাওলানা হাবিবুর রহমান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াত সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্থে আমরা আচরণবিধি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তফসিল ঘোষণার সাথে সাথে দেশে নির্বাচনী আচরণবিধি কার্যকর শুরু হয়েছে। নির্বাচন কমিশন ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সাথে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানও আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আমি নিজে উপস্থিত থেকে আমার বিলবোর্ড ও ব্যানার অপসারণ শুরু করেছি। আমাদের সর্বস্তরের জনশক্তিকে নিজ নিজ এলাকায় থাকা সকল বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোষ্টার অপসারণের অনুরোধ জানিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই সিলেট-১ (মহানগর ও সদর) আসনে দাঁড়িপাল্লার সকল বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হবে।

তিনি শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় নিজ উদ্যোগে বিলবোর্ড ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন। এছাড়া তিনি শুক্রবার দিনভর বিভিন্ন এলাকায় বিলবোর্ড-ব্যানার অপসারণ ও গণসংযোগ কর্মসূচীতে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও শাহপরান পশ্চিম থানা আমীর শাহেদ আলী প্রমূখ।

বিলবোর্ড অপসারণ ও গণসংযোগ কালে মাওলানা হাবিবুর রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে শুধু নিজ দলের প্রতীকের বিজয় নয়, জুলাই সনদের আইনী ভিত্তির জন্য গণভোটে ‘হ্যা’ কে বিজয়ী করতে হবে। এজন্য ভোটারদের মাঝে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain