শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ-এর ওপর গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ মিছিলটি সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন-এর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মিছিলে জেলা ও মহানগর বিএনপির সহ-সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল হোসেন, আব্দুর রহিম মল্লিক, কামরুল হাসান শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মূর্শেদ আহমদ মুকুল, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল ওয়াহি সুহেল, রেজাউল করিম আলো, কুহিনূর আহমদ, মতিউল বারী খূর্শেদ, শাকিল মূর্শেদ, ফাতেমা জামান রোজি ও আবুল কালাম।

কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকদের মধ্যে সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট আল আসলাম মুমিন ও দেওয়ান জাকির উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক বেলায়েত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফসর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জলবায়ু সম্পাদক সবুর আহমদ, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, পরিবার কল্যাণ সম্পাদক হাবিব আহমদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এছাড়াও মহানগর তাতী দলের আহ্বায়ক কয়েস আহমদ ও সদস্য সচিব বেলাল আহমদ, জেলা তাতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ-এর ওপর গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও রাজনৈতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার মাধ্যমে বিরোধী কণ্ঠ দমন করার চেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain