শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স হল রুমে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন সুরুজ, সাবেক কমান্ডার খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জাতীয় নাগরিক পার্টির গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান সমন্নয়কারী হাফিজ মৌলভী আব্দুল হাফিজ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিমসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain