শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সিলেট সদর উপজেলা মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় টাইব্রেকারে রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ৫-৪ গোলে সুগন্ধা ফুটবল একাডেমি জৈন্তাপুর সিলেটকে হারিয়ে বিজয়ী তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের গোলকিপার সেলসি প্লেয়ার অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আব্দুল আহাদ, ক্রীড়া সংগঠক কিবরিয়া আহমেদ, সিলেট জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল আজিম, সুগন্ধা ফুটবল একাডেমির পরিচালক এ টি এম মাসুদ আহমেদ, জুম্মন লুসাই স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ফুটবল দলের ম্যানেজার ইমদাদুল হক খোকন, ফুটবল কোচ মুজিবুর রহমান, ফুটবল কোচ শরীফ আহমেদ প্রমুখ। ফাইনাল খেলায় ক্রীড়ানুরাগী অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain