শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: রাজনৈতিক নানা সমীকরণের পর ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তিনি। তবে নিরাপত্তার স্বার্থে তার সাথে কেউ দেখা করতে পারবেন না। তিনি বিমান থেকে না নেমে একই ফ্লাইটে করে ঢাকায় ফিরবেন। এরআগেও দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই রুটে দেশে ফিরেন।

 

সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মাহমুদুর রহমান জানান, তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে তারেক রহমান সিলেট হয়ে ঢাকায় ফিরবেন এরকম কোন তথ্য জানা নেই।

সূত্র জানায়, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার বিষয়টি সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ঘটে। তারেক রহমানের জন্য ঢাকার গুলশান এভিনিউ সড়কে ১৯৬ নম্বর বাসভবন প্রস্তুত করা হয়েছে। তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে। তারেক রহমানের সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা জারনাজ রহমান দেশে আসার কথা রয়েছে।

 

এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি।

 

এদিকে, তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain