শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

সংবাদদাতা গোয়াইনঘাট ::: সারা দেশের মতো সিলেটের গোয়াইনঘাটেও যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা বিএনপি, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, আনসার-ভিডিপি, স্কাউটসসহ সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সকাল ৯টায় গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী। এরপর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই দিনে বিআইএএম ল্যাবরেটরি স্কুল মাঠে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইউনুস আলী ও গোয়াইনঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,“আজ জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। একাত্তরের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় দিবসে আমি তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।” তিনি আরও বলেন, “এই বিজয় শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি আত্মপরিচয়ের প্রতীক।”

অনুষ্ঠানে আলোচনা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। তেলাওয়াত করেন গোয়াইনঘাট মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক এবং গীতা পাঠ করেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা জনার্ধন চক্রবর্তী। অনুষ্ঠানে পৃথক পৃথক পর্বে উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক,

উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, সিনিয়র নায়েবে আমির ডা. আব্দুন নূর, সেক্রেটারি ইমরান আহমদ, সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাব সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সমাজসেবা কর্মকর্তা আবু কাউসার, অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, তদন্ত ওসি কবির হোসেন,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি ধর, উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।

দিবসটি উপলক্ষে গোয়াইনঘাটবাসীর মধ্যে ছিল আবেগ, গর্ব ও দেশের প্রতি দায়িত্ব পালনের প্রত্যয়। পুরো উপজেলাজুড়ে ছিল বিজয়ের রঙে রাঙানো এক অনন্য উদ্দীপনা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain