শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

মহান বিজয় দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান. মো. রেজা-উন-নবী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সিসিক প্রশাসক প্রথমে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. রজি উদ্দিন খান, ট্যাক্সেশন অফিসার মো. জামিলুর রহমান, শিক্ষা অফিসার ড. মো. তুতিউর রহমানসহ সিসিকের কর্মকর্তা ও কর্মচারীগণ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain